ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

GTV

ইতালি প্রবাসী তোরসা মোক্তারের উচ্চশিক্ষায় সাফল্য, অর্জন করলেন বিজনেস অ্যানালিটিক্সে মাস্টার

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইতালি প্রবাসী তোরসা মোক্তারের উচ্চশিক্ষায় সাফল্য, অর্জন করলেন বিজনেস অ্যানালিটিক্সে মাস্টার

ইতালি প্রবাসী তোরসা মোক্তারের উচ্চশিক্ষায় সাফল্য, অর্জন করলেন বিজনেস অ্যানালিটিক্সে মাস্টার

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোক্তার রহমান মাকতুলের একমাত্র মেয়ে তোরসা মোক্তার আয়ারল্যান্ডের বিখ্যাত ডাবলিন সিটি ইউনিভার্সিটি  থেকে সফলতার সাথে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তাঁর বর্ণাঢ্য শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তিনি ডাবলিন সিটি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে ‘এমএসসি ইন বিজনেস অ্যানালিটিক্স’ বিষয়ে এই ডিগ্রি অর্জন করেন।

ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী তোরসা মোক্তার ইংলিশ মিডিয়াম থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। এরপর তিনি ইতালির রোমের বিখ্যাত আমেরিকান জন ক্যাবট বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ নিয়ে সফলতার সাথে অনার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে একই ধারাবাহিকতায় স্কলারশিপ নিয়েই তিনি ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন।দুই ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর বাবা মোক্তার রহমান মাকতুল রোমের একজন সনামধন্য ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তাঁর মায়ের নাম সুলতানা মোক্তার পাখি এবং ছোট ভাই ফারাবি মোক্তার তাইন। ছোটবেলা থেকেই একজন সফল ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখতেন তোরসা মোক্তার। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি তাঁর উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের পথ তৈরি করে এগিয়ে চলেছেন।

তাঁদের পৈতৃক নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সদর থানার দেওভোগ এলাকায়। তবে তোরসা মোক্তারের জন্ম ও বেড়ে ওঠা ইতালিতেই। তাঁর এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। সবাই তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ক্যারিয়ার কামনা করেছেন।

GTV

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইতালি প্রবাসী তোরসা মোক্তারের উচ্চশিক্ষায় সাফল্য, অর্জন করলেন বিজনেস অ্যানালিটিক্সে মাস্টার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x