ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

GTV

নওগাঁর বদলগাছী রাস্তার পাশে এক যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নওগাঁর বদলগাছী রাস্তার পাশে এক যুবকের রহস্যজনক মৃত্যু

নওগাঁর বদলগাছী রাস্তার পাশে এক যুবকের রহস্যজনক মৃত্যু

মোঃ রুহুল আমিন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে জুয়েল হোসেন (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে কাঁচা রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত জুয়েল হোসেন উপজেলার বালুভরা ইউনিয়নের আরচা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জুয়েল বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আরচা গ্রামের সাদেক আলী (৬৫) ওই কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ওই যুবককে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরে পরিবারের সদস্যরা মরদেহটি জুয়েল হোসেনের বলে শনাক্ত করেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।বদলগাছী থানার পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

GTV

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নওগাঁর বদলগাছী রাস্তার পাশে এক যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x