ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

GTV

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃ

খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উদ্যোগে জেলার ৯টি উপজেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ৫০ মিনিটে বেলকুচি উপজেলার চালা গ্যারেজ এলাকার আলহাজ সিদ্দীক উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল হাসান, সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ সিদ্দীক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল)। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী মাসুদ।বক্তারা বলেন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি প্রদান একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, গুণীজন, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা বিভিন্ন আনন্দঘন ও মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করেন।মেধাবী শিক্ষার্থীদের এমন স্বীকৃতি ও উৎসাহ প্রদান করায় অভিভাবক ও শিক্ষার্থীরা খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

GTV

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x