ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

GTV

গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা বিদ্যালয় চত্বরে এ ক্যাম্পেইন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে এসব বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

ওসি মাহফুজ আলম বলেন, কোনো শিক্ষার্থী হয়রানি, ইভটিজিং বা অন্য কোনো অপরাধের শিকার হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত অভিভাবক, শিক্ষক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সম্মিলিত সচেতনতা ও সামাজিক প্রতিরোধের মাধ্যমে এসব অপরাধ প্রতিরোধ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ার হোসেন রাজু।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার, বেগম মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান রাজু, উপপরিদর্শক আবু তালেব, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

GTV

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x