ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তায় রোমে প্রবাসীদের মিলনমেলা, নজরুল ইসলামের আয়োজনে অংশ নেন হাজারো মানুষ
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ঐক্যবদ্ধভাবে সুন্দর সমাজ গঠন এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে ইতালি রাজধানী রোমে এক বর্ণাঢ্য নৈশভোজ ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। ফেনী জেলা সমিতি ইতালির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব নজরুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হাজারো প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
রাজধানী রোমে স্থানীয় একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ইতালির বিভিন্ন অঞ্চলের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজক নজরুল ইসলাম উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ এবং দেশের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এ ধরনের সামাজিক আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং সম্মিলিতভাবে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।নৈশভোজ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ মিলনমেলা প্রবাসীদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা নিয়ে শেষ হয়।