ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

GTV

গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সংক্রামক রোগের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি ও হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে হাত ধোয়ার সঠিক নিয়ম নিয়ে ব্যবহারিক প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাত পরিষ্কারের কার্যকর পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, খাবার গ্রহণের আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। তিনি বলেন, সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনে ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিকল্প নেই। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে বিভিন্ন রোগজীবাণুর সংক্রমণ থেকে অনেকাংশে সুরক্ষিত থাকা সম্ভব।পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও শিশুদের ছোটবেলা থেকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা চর্চার মাধ্যমে সুস্থ ও নিরাপদ জীবন গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

GTV

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x