ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

GTV

পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

জামাল উদ্দিন 

নিজস্ব প্রতিনিিধি (মিরসরাই, চট্টগ্রাম) 

চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত প্রিয়াঙ্কা ওই এলাকার দাস বাড়ির পলাশ দাসের স্ত্রী। খবর পেয়ে প্রায় ৩ ঘণ্টা পর মীরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন।জানা গেছে, উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল লাইনের তার ছিঁড়ে পুকুরে পড়ে যায়। এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিসে বারবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সোমবার সকালে শারদীয় দূর্গাপূজার উৎসবে যাওয়ার জন্য ওই পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ প্রিয়াঙ্কা মৃত্যুবরণ করেন।এ ব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, সোমবার সকালে খবর পেয়ে আমবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।মীরসরাই থানার এসআই আব্দুল ওয়াহাব সরকার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। মারা যাওয়ার বিষয়ে তারা কোনো ধরনের মামলা করবে না বলে জানিয়েছে।চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মীরসরাই জোনাল অফিসের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) আদনান আহমদ চৌধুরী বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে গত ২৪ ঘণ্টায় এমন অভিযোগ আমাদের অফিসে কেউ জানায়নি। কয়েকজন ফোন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ এমন তথ্য অবহিত করেছিলো। বিদ্যুৎ সরবরাহ বিভিন্ন কারণে বন্ধ থাকতে পারে। সকালে ফোন করে তারে লেগে এক নারী মারা যাওয়ার খবর শুনেছি। কীভাবে মারা গেল বিষয়টি তদন্ত করে দেখছি।

GTV

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x