ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

GTV

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু 

                      মোঃ শফিকুল ইসলাম দুলাল,

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোর প্রভাবমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ জন্য মাদক, ক্যাসিনো, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুল হাবিব দুলু বলেন, মাদক সমাজের বিভিন্ন স্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ। এর প্রভাবে পারিবারিক ও সামাজিক জীবনেও নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় ইতোমধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সবার সম্মিলিত সহযোগিতা পেলে ঠাকুরগাঁওকে মাদক নিয়ন্ত্রণে সফল ও ক্যাসিনোর প্রভাবমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, মাদক, ক্যাসিনো, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ কমিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সার্বিক উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজ স্বাভাবিক গতিতেই চলবে। উন্নয়নের দিক থেকে ঠাকুরগাঁও অনেক এগিয়েছে। ভবিষ্যতে এ জেলার আরও অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য চিকিৎসক আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

GTV

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x