ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
GTV

_মারিয়াম রামলা

হৃদয়ের ক্যানভাসে তুমি _মারিয়াম রামলা


প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হৃদয়ের ক্যানভাসে তুমি  _মারিয়াম রামলা

হৃদয়ের ক্যানভাসে তুমি

_মারিয়াম রামলা 

তোমায় দেখেছি ব'লে—

আমি সবুজ সকালের পথে হেঁটেছি,

তোমায় পেয়েছি ব'লে—

হৃদয়ে এক খুশির আল্পনা এঁকেছি।

তুমি আমার শুভ সকাল,

তুমি আমার মায়াবী রাত!

কখনো তুমি কালবৈশাখী ঝড়,

আবার কখনো  শ্রাবণের ধারাপাত!

বুকের গভীর গহীন অলিন্দে শুধু 

তোমার ছবি আঁকি,

কল্পনার নিপুণ তুলিতে 

রোজ নতুন গল্প লিখি।

দেবে কি বাড়িয়ে তোমার হাত?

 হবে কি আমার সাথী?

তুমিহীন বড়ই একা লাগে 

এই দীর্ঘ নিশি-রাত্রি।

তুমি আমার সুখের পাখি, 

আনন্দ-ঝড়ের টান,

তোমায় না পেলে অবুঝ ব্যথায়-

 কেঁদে ওঠে মোর প্রাণ।

স্বপ্নে তুমি, জাগরণে তুমি—

 আছো অনুভবে মিশে,

তোমায় ছাড়া জীবন আমার 

আজো দিশেহারা ব'সে।

GTV

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


হৃদয়ের ক্যানভাসে তুমি _মারিয়াম রামলা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

হৃদয়ের ক্যানভাসে তুমি

_মারিয়াম রামলা 

তোমায় দেখেছি ব'লে—

আমি সবুজ সকালের পথে হেঁটেছি,

তোমায় পেয়েছি ব'লে—

হৃদয়ে এক খুশির আল্পনা এঁকেছি।

তুমি আমার শুভ সকাল,

তুমি আমার মায়াবী রাত!

কখনো তুমি কালবৈশাখী ঝড়,

আবার কখনো  শ্রাবণের ধারাপাত!

বুকের গভীর গহীন অলিন্দে শুধু 

তোমার ছবি আঁকি,

কল্পনার নিপুণ তুলিতে 

রোজ নতুন গল্প লিখি।

দেবে কি বাড়িয়ে তোমার হাত?

 হবে কি আমার সাথী?

তুমিহীন বড়ই একা লাগে 

এই দীর্ঘ নিশি-রাত্রি।

তুমি আমার সুখের পাখি, 

আনন্দ-ঝড়ের টান,

তোমায় না পেলে অবুঝ ব্যথায়-

 কেঁদে ওঠে মোর প্রাণ।

স্বপ্নে তুমি, জাগরণে তুমি—

 আছো অনুভবে মিশে,

তোমায় ছাড়া জীবন আমার 

আজো দিশেহারা ব'সে।


GTV

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব শংকর মনি দাস Managing Director আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
হৃদয়ের ক্যানভাসে তুমি _মারিয়াম রামলা
0:00 0:00
1.0x