ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

GTV

গোবিন্দগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোবিন্দগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

মিজানুররহমান। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ নভেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন।আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের তাৎপর্য এবং জাতীয় জীবনে ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের চেতনা ধারণ করে গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দলীয় কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

GTV

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x