ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

GTV

নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নবাগত পুলিশ সুপারের সাথে  নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবাগত পুলিশ সুপারের সাথে  নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তপন দাস, নীলফামারী

নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার জনাব  মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজি প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, জনবান্ধব পুলিশিং এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা নিশ্চিতকরণে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন।

পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি আরও বলেন, নীলফামারী জেলা পুলিশ গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী। অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থে সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা, পুলিশের জনসেবামূলক কার্যক্রম এবং গণমাধ্যমের সঙ্গে পুলিশের যোগাযোগ ও তথ্যপ্রাপ্তির বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরেন।

পুলিশ সুপার সাংবাদিকদের বক্তব্য ও পরামর্শ গুরুত্বসহকারে শোনেন এবং জনস্বার্থে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) জনাব ফারুক আহমেদ পিপিএম-সেবা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব, নীলফামারীর সভাপতি জনাব এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, সভাপতি জনাব হাসান রাব্বি প্রধান, সাধারণ সম্পাদক জনাব মিল্লাদুর রহমান মামুনসহ জেলার বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

সভাটি পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে শেষ হয়।

GTV

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x