ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

মো লুৎফুর রহমান রাকিব

মালয়েশিয়ায় ভুয়া ইমিগ্রেশন ই-পাস তৈরির সিন্ডিকেটে দুই বাংলাদেশি আটক

আন্তর্জাতিক প্রতিনিধি

মো লুৎফুর রহমান রাকিব,আন্তর্জাতিক প্রতিনিধি

মালয়েশিয়ার পেনাং রাজ্যে ভুয়া ইমিগ্রেশন ই-পাস তৈরি ও বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (JIM)।গত ১১ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে পেনাংয়ের সিম্পাং আমপাতে তামান ইন্তান দেলিমা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পেনাং রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক তুয়ান শামসুল ফিতরি বিন আহমদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।আটক দুই বাংলাদেশির বয়স ২৩ ও ৩২ বছর।অভিযানকালে বিপুলসংখ্যক জাল ই-পাস প্রিন্ট, অন্যান্য বিদেশি নাগরিকের পাসপোর্ট এবং জাল নথি তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোন ও প্রিন্টিং মেশিন উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চক্রটি বিদেশিদের ই-পাসের তথ্য পরিবর্তন করে জাল কপি তৈরি ও বিক্রি করত। প্রতিটি জাল ই-পাসের জন্য ৫০ থেকে ১০০ রিঙ্গিত পর্যন্ত নেওয়া হতো বলে জানা গেছে।আটক দুজনের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৫৬(১)(ল) ও ৫৫ডি ধারা এবং পাসপোর্ট আইন ১৯৬৬-এর ১২(১)(ফ) ধারায় তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদের পেনাং রাজ্য ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে।ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ভুয়া ও প্রতারণামূলক অভিবাসন নথি তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।সতর্কতা: মালয়েশিয়ায় ভুয়া ই-পাস বা জাল ইমিগ্রেশন ডকুমেন্ট তৈরি, কেনা কিংবা ব্যবহার করা থেকে বিরত থাকুন। সামান্য অর্থের লোভে এমন প্রতারণার সঙ্গে জড়ালে গুরুতর আইনি ঝুঁকিতে পড়তে পারেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভুয়া ইমিগ্রেশন ই-পাস তৈরির সিন্ডিকেটে দুই বাংলাদেশি আটক

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x