ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

মনোহরদীর খিরাটিতে শোকের ছায়া, রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত নাহিয়ান

পারভেজ রানা | স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নাহিয়ান (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ১৬ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাহিয়ানের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিরাটি গ্রামে। তাঁর মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয় সূত্রে জানা যায়, নাহিয়ান পেশায় একজন রাইড শেয়ার চালক ছিলেন। ঘটনার দিন রাতে তিনি মোটরসাইকেল নিয়ে যাত্রাবাড়ী এলাকায় রাইড শেয়ারিংয়ের কাজে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। রাত আনুমানিক ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকায় পৌঁছালে ৫ থেকে ৭ জনের একটি ছিনতাইকারী দল তাঁর গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। তবে ঘটনার বিস্তারিত পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য এখনো জানা যায়নি।নিহত নাহিয়ান মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মনোহরদীর খিরাটিতে শোকের ছায়া, রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত নাহিয়ান

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x