ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

ইসলামপুরে সার আত্মসাতের অভিযোগ: মেসার্স আতাউল কবিরের ডিলারশিপ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

​ইসলামপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুরে কৃষকদের মাঝে সরকারি সার ন্যায্য মূল্যে বিতরণ না করে গোপনে ও অবৈধভাবে ব্ল্যাকে বিক্রির অভিযোগে মেসার্স আতাউল কবির নামের একটি সার ডিলার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।কৃষকদের অধিকার, আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার পচাবহলা তিন রাস্তার মোড়ে স্থানীয় বিক্ষুব্ধ কৃষক ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমাস হোসেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরিফ, কৃষক দলের সভাপতি মতিউর রহমান এবং সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হালিম।​বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেসার্স আতাউল কবির ডিলার পয়েন্টে গত অক্টোবর মাসে বরাদ্দকৃত সারের সঠিক হিসাব তুলে ধরে জানান—টিএসসি সার: ১৮০ বস্তা,ডিএপি সার: ২৬০ বস্তা,বিসিআইসি সার: ১৪ বস্তা,পটাশ সার: ১৫৬ বস্তা। নন-ইউরিয়া সারগুলোর একটি বড় অংশ প্রকৃত কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিতরণ না করে গোপনে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। ইসলামপুর সদর ইউনিয়নের ৫ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ কৃষকরা সার কিনতে গেলে তাদের নানা টালবাহানা করে ফিরিয়ে দেওয়া হয়। বক্তারা অবিলম্বে এই অবৈধ সার বাণিজ্য ও আত্মসাতের সঙ্গে জড়িত ডিলারের লাইসেন্স বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।​অভিযোগের বিষয়ে মেসার্স আতাউল কবিরের প্রতিনিধি আহমাদুল কবির মিনু জানান, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু লোকজন আমাদের কাছে সার চেয়ে না পেয়ে এবং খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি না করায় আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানের মানসম্মান ক্ষুণ্ন করার জন্য একটি কুচক্রী মহলের ইন্ধনে এই মিথ্যা ঘটনা সাজিয়েছে। মূলত গত অক্টোবর মাসের সার বিতরণ কার্যক্রম এখনো চলমান রয়েছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ইসলামপুরে সার আত্মসাতের অভিযোগ: মেসার্স আতাউল কবিরের ডিলারশিপ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x