ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

স্থায়ী আশ্রয়ের আশায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

স্থায়ী আশ্রয়ের আশায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: আপনার একটি সদয় নির্দেশই বদলে দেবে নওগাঁর ৩১ গৃহহীন পরিবারের জীবন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

“বাবা, আমাদের কি নিজের একটা ঘর হবে না?”—রাতের অন্ধকারে ঝুপড়ি ঘরের ভেতর ছোট্ট শিশুর এমন প্রশ্নে নীরবে চোখের জল ফেলেন অসহায় মা-বাবা। কারণ, তাদের কারও নিজস্ব কোনো জায়গা নেই। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫নং রসুলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুন্দিখৈর গ্রামের ৩১টি গৃহহীন পরিবারের প্রত্যেকেই অন্যের জায়গায় কোনোমতে ঝুপড়ি তুলে মানবেতর জীবন কাটাচ্ছেন।

পরের জায়গায় আশ্রিত হয়ে থাকতে গিয়ে প্রতিদিন শুনতে হয় উঠে যাওয়ার তাগাদা। ঝড়-বৃষ্টি আর কনকনে শীতে বাচ্চাদের নিয়ে চরম অনিশ্চয়তায় কাটে তাদের দিনরাত। স্থায়ী আশ্রয়ের আশায় অসহায়দের পাশে দাঁড়ানোর মমতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেছেন এই মানুষগুলো।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, মুন্দিখৈর মৌজার (জে.এল. নং- ১৮৯) সরকারি ১নং খাস খতিয়ানের হাল ৪৬০, ৯৬৬, ৯৬১ ও ৯৬৪ নম্বর দাগের উপযুক্ত অংশ দখলমুক্ত করে সরকারি বিধি অনুযায়ী তাদের ৩১টি পরিবারের অনুকূলে বরাদ্দ দেওয়া হোক। এ বিষয়ে পরিবারগুলোর পক্ষে মোঃ বদিউজ্জামান (বদি) ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব, রাজশাহী বিভাগীয় কমিশনার এবং নওগাঁ জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন পাঠিয়েছেন।

ভুক্তভোগী শফিকুল ইসলাম, বিশু, আব্দুস সালাম ও আনোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের কারও নিজের জায়গা নেই, সবাই পরের জায়গায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী, অসহায়দের পাশে দাঁড়াতে আপনার একটি নির্দেশই বদলে দেবে আমাদের ৩১টি পরিবারের জীবন। আপনি নওগাঁ জেলা প্রশাসক ও নিয়ামতপুর ইউএনও স্যারকে নির্দেশ দিলেই আমাদের এই কষ্টের জীবনের অবসান হবে।”

এলাকাবাসীর বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী ও নওগাঁ জেলা প্রশাসকের মানবিক হস্তক্ষেপে দ্রুতই সরকারি খাস জমিটুকু দখলমুক্ত করে এই ৩১টি পরিবারের স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

স্থায়ী আশ্রয়ের আশায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x