ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

এসআরবি-র অভিযানে মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,নয়ন রায়

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফসহ তানজিল আকন ওরফে ইমরান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের বগা গ্রামে যাদবপুর-মহেশপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সিলভার রঙের একটি প্রাইভেটকার তল্লাশি করে ১ হাজার ৪৩১ বোতল স্কাফ উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তানজিল আকনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তানজিল আকন বরগুনা জেলার তালতলী থানার শারিকখালী গ্রামের মো. রহিমের ছেলে।অভিযানকালে উদ্ধার করা মাদকদ্রব্য ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা-ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

এসআরবি-র অভিযানে মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x