নলডাঙ্গায় একই এলাকায় বারবার বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি - বিপাকে এলাকাবাসী
মোঃ মনিরুল ইসলাম, নলডাঙ্গা ( নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ধামনপাড়া-কাঠুয়াগাড়ি সড়কের পাশে আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা ওই এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, ধামনপাড়া-কাঠুয়াগাড়ি সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি চুরি করা হয়েছে। ঘটনাস্থলে ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায়।ট্রান্সমিটারটি এলাকায় কৃষিজমির সেচ কাজে বৈদ্যুতিক সংযোগে ব্যবহৃত হয়। ট্রান্সমিটার চুরির ফলে এলাকার কৃষকেরা বিপাকে পড়ে গেছেন।এ বিষয়ে পল্লী বিদ্যুতের মোমিনপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. বেলাল উদ্দিন জানান, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। পরে এ বিষয়ে লিখিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার জাহান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।উল্লেখ্য, ধামনপাড়া-কাঠুয়াগাড়ি এলাকায় কিছুদিন আগেও একই এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।এলাকাবাসীর দাবি, ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক
মতামত