ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

সাদুল্লাপুরে কৃষি প্রণোদনা বিতরণে নতুন আশার সঞ্চার, উপকৃত হবেন ২৯০০ কৃষক

উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক ব্যয় কমানো এবং পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হবেন।সোমবার (২৩ নভেম্বর) ২০২৬-২৭ অর্থবছরের এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভিক জাহান।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় কৃষকসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সরিষা, সয়াবিন, চিনাবাদাম ও অড়হর ফসলের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে। এর ফলে কৃষকের উৎপাদন খরচ কিছুটা কমার পাশাপাশি মৌসুমি ফসল চাষে আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।সংশ্লিষ্টরা মনে করছেন, সময়োপযোগী এ উদ্যোগ কৃষকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রয়োজনীয় কৃষি উপকরণ পেলে নতুন করে আবাদ সম্প্রসারণের সুযোগ পাবেন। পাশাপাশি ফসলের বহুমুখীকরণ, জমির সর্বোত্তম ব্যবহার এবং স্থানীয় পর্যায়ে কৃষি উৎপাদন বাড়াতেও কর্মসূচিটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।কৃষিনির্ভর সাদুল্লাপুরের অর্থনীতিকে আরও গতিশীল করতে কৃষকদের পাশে দাঁড়ানো এবং উৎপাদনমুখী কৃষি ব্যবস্থাকে উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাদুল্লাপুরে কৃষি প্রণোদনা বিতরণে নতুন আশার সঞ্চার, উপকৃত হবেন ২৯০০ কৃষক

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x