ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

‎মোঃ মনিরুল ইসলাম

নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত ও মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা

‎মোঃ মনিরুল ইসলাম , স্টাফ রিপোর্টার, নাটোর

‎‎নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত ও বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব সোনাপাতিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।‎অভিযান সূত্রে জানা যায়, পূর্ব সোনাপাতিল এলাকার একটি ধান ভাঙা মিলে অবস্থিত ‘রবিউল বীজ ভান্ডার’-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধানের বীজ মজুদ অবস্থায় পাওয়া যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রবিউল আউয়াল সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় প্রত্যয়ন ছাড়াই এসব বীজ বিক্রির উদ্দেশ্যে মজুদ ও প্যাকেটজাত করছিলেন।‎এ সময় পরিদর্শনে দেখা যায়, প্যাকেটজাত বীজের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ করা হয়নি। পাশাপাশি প্রয়োজনীয় প্যাকেটজাতকরণ ও বিপণন লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়।‎অভিযানকালে ঠাকুরগাঁও ও লালমাটিয়া, ঢাকা নামাঙ্কিত মোড়কে প্যাকেটজাত কিছু ধান ও গমের বীজও পাওয়া যায়। তবে এসব বীজের বৈধ কাগজপত্র সংশ্লিষ্ট ব্যক্তি প্রদর্শন করতে পারেননি।‎নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।‎উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, কৃষকের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করা এবং বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত ও মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x