লক্ষীপুর জেলার রায়পুর মীরগঞ্জ-মণ্ডলতলী গ্রামীন বাংকের গেটে পেট্রল বোমা নিক্ষেপ, আটক ১
রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মীরগঞ্জ রোডে মণ্ডলতলী বাজার ও মীরগঞ্জের মধ্যবর্তী এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে রাতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনের মধ্যে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম ইমন। তিনি রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে বলে জানা গেছে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।তবে এ ঘটনায় পেট্রল বোমা নিক্ষেপের কারণ, অন্যদের পরিচয় এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মতামত