ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

মোঃ মাইনুদ্দিন শিকদার গাজীপুর প্রতিনিধি।

শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে ও বেতন বাড়ানোর দাবিতে পৃথক ঘটনায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে। মহানগরীর কোনাবাড়িতে শ্রমিক মৃত্যুর গুজবে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ সদস্যরা।অন্যদিকে, বেতন বাড়ানোর দাবিতে সদর উপজেলার দুটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে এসব ঘটনা ঘটে।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এর জেরে ইসলাম গার্মেন্টস ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।এ সময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।অন্যদিকে, বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা।পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একই সময় বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।দুই স্থানে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ।

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x