ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

মোঃ মিজানুর রহমান

গোবিন্দগঞ্জের গুমানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার গণসংযোগ, উন্নয়নের প্রতিশ্রুতি

মোঃ মিজানুর রহমান। গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১২নং গুমানীগঞ্জ ইউনিয়নে আসন্ন ২১ জানুয়ারির-২০২৭ ইং  স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম মোস্তফা। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা বলেন, “আমি নির্বাচিত হলে গুমানীগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। ইউনিয়নের প্রতিটি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং জনসাধারণের মৌলিক সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেব।”

তিনি আরও বলেন, “আমার ইউনিয়নের মা-বোনেরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে পারেন, সে জন্য ইভটিজিং ও বখাটেপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নেব। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করব।”

তিনি অঙ্গীকার করে বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ধনী-গরিব, দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকব। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও সেবা নিশ্চিত করতে কাজ করব। সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখব। জনগণের সেবক হিসেবে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”

পরিশেষে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জের গুমানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার গণসংযোগ, উন্নয়নের প্রতিশ্রুতি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x