ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

মোঃ আবু জাফর মন্ডল:

প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর ঘিরে গোবিন্দগঞ্জে প্রশাসনিক প্রস্তুতি শুরু

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন গাইবান্ধা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, শৃঙ্খলা ও কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন। সফর নির্বিঘ্ন করতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক প্রাক্‌-প্রস্তুতিমূলক সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার।

সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম।

এ সময় পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বসির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম. আহসান হাবীব প্রিন্স, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধা সফরের সম্ভাব্য কর্মসূচি রয়েছে। সফরকালে তিনি মরা করতোয়া নদী খনন, রংপুর চিনিকল পরিদর্শন এবং রংপুর ইপিজেড ঘোষণা-সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দুটি স্থানে পথসভায় বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকমিটি গঠনের বিষয়টিও সভায় তুলে ধরা হয়। পাশাপাশি সফরের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর ঘিরে গোবিন্দগঞ্জে প্রশাসনিক প্রস্তুতি শুরু

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x