ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

সৈয়দপুরে বাদীর মামলা স্থগিত রেখে নতুন মামলা সাজিয়ে যুবককে হাজতে পাঠানোর অভিযোগ

নীলফামারী জেলা প্রতিনিধি,আল মিজান ইসলাম

নীলফামারীর সৈয়দপুর থানায় জমিজমা সংক্রান্ত অভিযোগের সূত্র ধরে প্রায় তিন ঘণ্টা বসিয়ে রাখার পর বাদী মামুন ইসলামের মামলা স্থগিত রেখে উল্টো বিবাদীপক্ষের মামলার অপেক্ষায় নতুন মামলা সাজিয়ে মামুন ইসলাম নামে ওই যুবককে গ্রেফতার ও হাজতে পাঠানোর অভিযোগ উঠেছে।জানা গেছে, সৈয়দপুরের হাজীপাড়া ওয়াপদা মোড় এলাকার জমি দখল, দেয়াল ভাঙচুর ও হামলার বিষয়ে মামুন ইসলাম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে তাকে থানায় নিয়ে প্রায় তিন ঘণ্টা বসিয়ে রাখা হয়। অভিযোগ রয়েছে, এ সময় বাদী মামুন ইসলামের মামলাটি স্থগিত রাখা হয় এবং বিবাদীপক্ষকে ডেকে এনে তাদের মামলার অপেক্ষায় সাথী আক্তার নামে এক জনপ্রতিনিধি পরিচয়দানকারীর নেতৃত্বে নতুন করে মামলা সাজানো হয়।গ্রেফতারের পর পরিবারের লোকজন এলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার আশ্বাসে মামুনকে থানায় বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।নিরুপায় হয়ে মামুন বিষয়টি দৈনিক আমাদের মাতৃভূমি-এর নীলফামারী জেলা প্রতিনিধি আল মিজানকে জানান। অভিযোগ রয়েছে, গণমাধ্যমকর্মী আল মিজানের উপস্থিতিতেই সাথী আক্তার নামে ওই জনপ্রতিনিধি পরিচয়দানকারী বলেন, "যেকোনো মূল্যে মামুনকে হাজতে পাঠাতে হবে।" পরবর্তীতে সাংবাদিকের উপস্থিতিতেই তদন্ত ছাড়া এবং অর্থের লেনদেনের মাধ্যমে তাকে হাজতে পাঠানো হয় বলে দাবি করা হয়েছে।এ বিষয়ে জানতে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কিংবা এ ঘটনায় থানা পুলিশের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠলেও কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে অভিযোগসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে বাদীর মামলা স্থগিত রেখে নতুন মামলা সাজিয়ে যুবককে হাজতে পাঠানোর অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x