সিরাজদিখানে বাসের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল চালকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি (মুন্সিগঞ্জ)হাসেম সরদার
২৫ নভেম্বর ২০২৬ বুধবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজার সংলগ্ন ‘সিরাজদিখান পরিবহনের’ একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।আজ বুধবার দুপুর ৩টার দিকে সিরাজদিখান বাজারের যমুনা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আলমগীর হোসেন সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।পুলিশ জানায়, আলমগীর হোসেন মোটরসাইকেল চালিয়ে সিরাজদিখান বাজারে প্রবেশ করছিলেন। এ সময় ঢাকা থেকে সিরাজদিখান গামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭১১৩) নম্বরের সিরাজদিখান পরিবহনের একটি বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত