ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

খুলনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেলেন খাঁন মুহাম্মদ আবু নাসের

পারভেজ আকন্দ / স্টাফ রিপোর্টার 

খুলনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেলেন খাঁন মুহাম্মদ আবু নাসেরপুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের ২৫ তম বিসিএস এর মাধ্যমে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২৫ নভেম্বর ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।তিনি ২০১২ সালে পাবনা জেলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।পিরোজপুর জেলায় যোগদানের আগে ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালন করেন।গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহন করেন ও অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। করোনাকালীন সংকটময় সময়ে তিনি মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। নিজ বেতনের অর্থ ব্যয় করে অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেন। তাঁর এমন মানবিক উদ্যোগ সে সময় ব্যাপক প্রশংসা অর্জন করে এবং সাধারণ মানুষের কাছে তাঁকে একজন মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত করে তোলে।পেশাগত জীবনেও তিনি অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনকালে অসাধারণ নেতৃত্ব, পেশাদারত্ব, বিচক্ষণতা ও দক্ষতার পরিচয় দিয়ে অর্জন করেছেন সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা এবং সুনাম। প্রতিটি দায়িত্ব পালনে তাঁর কর্মনিষ্ঠা, সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্ব তাঁকে একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।জনসেবার প্রতি আন্তরিকতা, মানবিক মূল্যবোধ এবং পেশাগত দায়িত্ববোধের সমন্বয়ে তিনি শুধু একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবেই নয়, বরং একজন মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবেও প্রশংসিত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

খুলনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেলেন খাঁন মুহাম্মদ আবু নাসের

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x