ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

উজ্জ্বল কুমার

নওগাঁর মহাদেবপুরে ১৭৮ জন জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন এমপি ফজলে হুদা বাবুল

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে চলতি বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ওইসব শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।২৬ নভেম্বর বৃহষ্পতিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ এর সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী,জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন,সাবেক ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ প্রমূখ।উক্ত অনুষ্ঠানে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষায় ১৫৮ জন এবং এইসএসসি, আলীম ও সমমান পরীক্ষায় ২০ জনসহ ১৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে ফুল, ক্রেষ্ট এবং বই তুলে দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নওগাঁর মহাদেবপুরে ১৭৮ জন জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন এমপি ফজলে হুদা বাবুল

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x