কিশোরগঞ্জে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বদরুজ্জামান ভূঞা সোহাগ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক মুর্তজা আল কামাল মোস্তাক।সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুতি, সাংগঠনিক তৎপরতা এবং করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
মতামত