ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

মোঃ আবু জাফর মন্ডলঃ

পলাশবাড়ীতে আজম ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮ নম্বর মনোহরপুর ইউনিয়নের হালিম নগর, কুমার গাড়ি ছাতিয়ানতলা বাজার এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত আজম ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে এলাকার অভিভাবক, শিক্ষানুরাগী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।অত্র এলাকার কৃতী সন্তান ও আজম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলী আজম মন্ডল এবং এলাকার সুশিক্ষিত ও সচেতন মহলের সম্মিলিত উদ্যোগ ও সার্বিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টিই এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।অভিভাবক সমাবেশে অবসরপ্রাপ্ত উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পাটোয়া মেহেদীবাগ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ কে এম আব্দুল খালেক মিয়ার সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলী আজম মন্ডল, হালিম নগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মোঃ খাজা মিয়া মন্ডল, মোঃ সাইদুর রহমান মন্ডল সালাম, গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবির, মোঃ মোস্তফা আল আসাদ মন্ডল শাহীন, সাতারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আমজাদ হোসেন বিপুল, কুমারগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, রূপসী বাংলা টিভির সাংবাদিক আবু জাফর মন্ডল, শাহারুল ইসলাম মাস্টার, বিএনপি নেতা মোঃ জিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রিপন সরকার, সহকারী শিক্ষক সেলিম মন্ডল ও শ্রীমতি করুণা রানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাপলা আক্তার।বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলাবোধ, নৈতিক শিক্ষা এবং সন্তানদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের আহ্বান জানান।প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলী আজম মন্ডল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জীবনে বড় হতে হলে শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষও হতে হবে। সময়ের মূল্য দিতে শিখতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে এবং বাবা-মা ও শিক্ষকদের সম্মান করতে হবে।”তিনি আরও বলেন, “সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ। কখনো মিথ্যা বলা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। ব্যর্থতাকে ভয় না পেয়ে ভুল থেকে শিক্ষা নিতে হবে। মনে রাখতে হবে, আজকের পরিশ্রমই আগামী দিনের সাফল্যের ভিত্তি। তোমাদের প্রত্যেকের মধ্যেই ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক চরিত্র, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পলাশবাড়ীতে আজম ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x