ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
GTV

এক ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক-মেসেঞ্জার

প্রকাশ : ১২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এক ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক-মেসেঞ্জার
ছবি: সংগৃহীত

প্রায় এক ঘণ্টার বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ সেবা। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই এসব প্ল্যাটফর্মে প্রবেশ ও ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি ব্যবহারকারী।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভ্রাটের খবর ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, ফেসবুকের নিউজফিড লোড হচ্ছিল না, মেসেঞ্জারে বার্তা পাঠাতে বিলম্ব হচ্ছিল এবং অনেক ক্ষেত্রে অ্যাপে প্রবেশ করাও সম্ভব হচ্ছিল না। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারেও একই ধরনের সমস্যার কথা জানান অনেকে।

সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইজডাউন জানায়, শুক্রবার বিকেলে তারা ফেসবুকের সেবায় বড় ধরনের কারিগরি সমস্যা শনাক্ত করেছে। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে। বাংলাদেশেও সন্ধ্যার পর থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে বিঘ্ন ঘটার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনেক ব্যবহারকারী।

বিভ্রাটের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন বিকল্প প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। কেউ কেউ জানান, বার্তা পাঠানো বা গ্রহণে বিলম্ব হচ্ছিল, আবার অনেকের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতেও সমস্যা হচ্ছিল।

তবে কী কারণে এ বিভ্রাট ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভ্রাটের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

প্রায় এক ঘণ্টা পর ধীরে ধীরে সেবা স্বাভাবিক হতে শুরু করে। পরে ব্যবহারকারীরা আবার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে সক্ষম হন।

বিষয় : ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম

GTV

সোমবার, ১৫ জুন ২০২৬

এক ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক-মেসেঞ্জার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
এক ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক-মেসেঞ্জার
0:00 0:00
1.0x