ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
GTV

তানোরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

প্রকাশ : ১৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তানোরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহীর তানোর উপজেলায় পুকুরে ডুবে নূর আহমেদ মাসরাফি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে তালন্দ ইউনিয়নের কালনা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, সকালে শিশুটির বাবা মো. আতাউর রহমান ও মা বাড়ির পাশের জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। এ সময় নূর আহমেদ বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ির পাশে একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা থানায় দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করেন, অসাবধানতাবশত সাঁতার না জানায় পুকুরের পানিতে পড়ে গিয়ে তার ছেলের মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন। ঘটনায় কারও কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলেও উল্লেখ করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। 

বিষয় : পানিতে ডুবে মৃত্যু

GTV

সোমবার, ১৫ জুন ২০২৬

তানোরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x