ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

GTV

রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকের অংশগ্রহণ: খাদ্য নিরাপত্তা,

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকের অংশগ্রহণ: খাদ্য নিরাপত্তা,

রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকের অংশগ্রহণ: খাদ্য নিরাপত্তা,

 টেকসই কৃষি ও কৃষি খাতে উদ্ভাবন নিয়ে আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বমিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে ইতালির রোমে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬’-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও এফএওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রকিবুল হকের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এ ফোরামে অংশ নেয়।

“Innovate Today. Nourish Tomorrow” প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, টেকসই কৃষির প্রসার, জলবায়ু সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং কৃষি খাতে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

ফোরামে কৃষি ও খাদ্যব্যবস্থা এবং গ্রামীণ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের বিলকিস খাতুনসহ ৯৬টি সদস্যরাষ্ট্রের ১০০ জন নারীকে সম্মাননা প্রদান করে এফএও। ‘১০০ উইমেন হিরোস ইন এগ্রিফুড সিস্টেমস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ শীর্ষক এ স্বীকৃতি কৃষি ও খাদ্যব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অগ্রগতিতে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এর গ্লোবাল ইয়ুথ ফোরামের আওতায় ৩৫টি নতুন ন্যাশনাল ইয়ুথ চ্যাপ্টারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা ও কৃষি খাতের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে আরও টেকসই ও প্রযুক্তিনির্ভর করা এবং তরুণদের কৃষি খাতে সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে ওয়ার্ল্ড ফুড ফোরাম একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এ ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, কৃষিতে উদ্ভাবন উৎসাহিত করা এবং খাদ্য ও কৃষিব্যবস্থার উন্নয়নে দেশের অভিজ্ঞতা ও সম্ভাবনাকে তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছে।

GTV

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকের অংশগ্রহণ: খাদ্য নিরাপত্তা,

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x