ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

GTV

ট্রাকের ধাক্কায় আগুন লেগে যানবাহন পুড়ে গেছে

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ট্রাকের ধাক্কায় আগুন লেগে যানবাহন পুড়ে গেছে
ট্রাকের ধাক্কায় আগুন লেগে যানবাহন পুড়ে গেছে |সংগৃহীত

মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।

একই স্থানে দু’টি ট্রাকের মধ্যে এর আগে ঘটা অপর একটি দুর্ঘটনার পর সড়ক রক্ষণাবেক্ষণ কর্মীরা কাজ করতে থাকায় সেখানে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে তৃতীয় ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এর ফলে ‘আরো বড় আকারের দুর্ঘটনা’ ঘটে বলে নায়ারিত সিভিল প্রোটেকশন অ্যাজেন্সি জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, জালিস্কো ও পশ্চিমাঞ্চলীয় নায়ারিত অঙ্গরাজ্যের সীমান্তবর্তী হোস্তোতিপাকিয়ো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নায়ারিতের সিভিল প্রোটেকশন সংস্থা জানায়, দু’টি ট্রাকের মধ্যে আগের একটি দুর্ঘটনার পর সড়ককর্মীরা উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছিলেন। এ সময় তৃতীয় একটি পণ্যবাহী ট্রাক সেখানে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোর ওপর উঠে যায়। এতে ‘আরো বড় ধরনের একটি দুর্ঘটনা’ ঘটে।

দুর্ঘটনায় দু’টি পণ্যবাহী ট্রাক ও আরো তিনটি যানবাহনে আগুন ধরে যায়। এতে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের একটি টহল ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়।

জালিস্কোর সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, নিহত ১০ জনের মধ্যে দু’জন অপ্রাপ্তবয়স্ক।

এ ঘটনায় আরো ১০ জন আহত হন। তাদের মধ্যে ন্যাশনাল গার্ডের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের চার নাগরিক সামান্য আহত হয়েছেন।

মেক্সিকোতে প্রায়ই ট্রাক ও বাসের মধ্যে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে।

সূত্র: বাসস

বিষয় : শিশু সড়ক দুর্ঘটনা নিহত মেক্সিকো

GTV

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ট্রাকের ধাক্কায় আগুন লেগে যানবাহন পুড়ে গেছে

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x