ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

GTV

ভালুকার ডাকাতিয়া ইউনিয়নে মহিলা দলের কর্মী সম্মেলন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভালুকার ডাকাতিয়া ইউনিয়নে মহিলা দলের কর্মী সম্মেলন

ভালুকার ডাকাতিয়া ইউনিয়নে মহিলা দলের কর্মী সম্মেলন

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ডাকাতিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।ভালুকা উপজেলা মহিলা দলের সভাপতি শামিমা রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, জনগণের অধিকার আদায়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি।এ সময় মহিলা দলের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।কর্মী সম্মেলনে স্থানীয় বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

GTV

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ভালুকার ডাকাতিয়া ইউনিয়নে মহিলা দলের কর্মী সম্মেলন

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x