ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

GTV

আনোয়ারার বটতলী ইউনিয়নে ৫ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আনোয়ারার বটতলী ইউনিয়নে ৫ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদ

আনোয়ারার বটতলী ইউনিয়নে ৫ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদ

শিক্ষার্থী-রোগীসহ হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা

সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ, বড় বড় গর্ত আর সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। প্রতিদিন শত শত সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করলেও দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ সংস্কার না হওয়ায় আনোয়ারার বটতলী ইউনিয়নের প্রায় পাঁচ কিলোমিটার সড়ক এখন স্থানীয়দের কাছে মরণফাঁদে পরিণত হয়েছে। এতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৪ নম্বর বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈরিয়া, তুলাতুলি ও বারশতসহ আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সড়কটি দিয়ে প্রতিদিন পাঁচ শতাধিক সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত এই সড়ক ব্যবহার করেন।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। ফলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ বুঝতে না পেরে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক চেয়ারম্যান এম এ মান্নানের দায়িত্বকালীন সময়ে সড়কটির কিছু অংশে মেরামতের কাজ করা হয়েছিল। তবে পরবর্তীতে পূর্ণাঙ্গ সংস্কার না হওয়ায় আবারও সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর ভারী বৃষ্টিপাত ও ইটভাটার ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের অবস্থা আরও নাজুক হয়েছে বলে দাবি তাদের।

এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময় ভাঙাচোরা সড়কের কারণে সময়ক্ষেপণের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে সিএনজি ও ব্যাটারিচালিত রিকশায় চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির দুরবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

এদিকে ভুক্তভোগীরা জানান, সরকার পতনের পর বটতলী ইউনিয়নের বেশ কয়েকটি শাখা সড়কে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন ও সংস্কারকাজ করা হয়েছে। তাদের দাবি, ওইসব সড়কের মতো তাদের এলাকার প্রায় পাঁচ কিলোমিটার সড়কও দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।

এক ভুক্তভোগী বলেন, “আমরাও চাই আমাদের সড়কগুলো আরসিসি ঢালাই বা টেকসইভাবে সংস্কার করা হোক। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।”

এলাকাবাসীর দাবি, জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির পূর্ণাঙ্গ ও টেকসই সংস্কারের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সড়কের পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং পাঁচ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করবে।

GTV

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আনোয়ারার বটতলী ইউনিয়নে ৫ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x