ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

GTV

অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার, ২ জন গ্রেপ্তার

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার, ২ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়ার (বেটিং) সাইটের মাধ্যমে অর্থ সংগ্রহ ও বিদেশে পাচারের অভিযোগে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার রাজশাহী ও ঝিনাইদহে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

তারা হলো– সৈয়দ জামান ও রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী। তাদের মধ্যে সৈয়দ জামান রাশিয়া থেকে নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে কাজ করত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।

সিআইডি জানায়, গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকায় অনলাইন বেটিংয়ের এজেন্ট নিয়োগ করে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নম্বর ও ব্যাংক হিসাব বেটিং সাইটে যুক্ত করত। এর মাধ্যমে জুয়ায় অংশগ্রহণকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ ও উত্তোলনের পর কমিশন রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার করত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় পল্টন থানায় করা মামলায় এর আগে আরও আটজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। বর্তমানে চক্রটির দেশি-বিদেশি সহযোগী, অর্থ লেনদেনের মাধ্যম এবং বিদেশে অর্থ পাচারের বিষয়টি তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়।

বিষয় : সিআইডি গ্রেপ্তার

GTV

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার, ২ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x