ঢাকা    সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা    সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
GTV

গ্রেপ্তারের পর থানা ফটকে ‘জয় বাংলা’ স্লোগান

নাশকতা মামলায় গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে জয় বাংলা স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) নেতা রেজাউল করিম সবুজ। সোমবার (৮ জুন) ভিডিওটি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে রাতে গ্রেপ্তারের পর সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রেজাউল করিম গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পৌর শহরের চাঁচকৈড় কাচাড়িপাড়া মহল্লার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, একটি নাশকতা মামলায় আওয়ামী লীগের ওই নেতাকে তার বাড়িতে থেকেই গ্রেপ্তার করা হয় রোববার দিবাগত গভীর রাতে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানোর সময় থানার গারদ থেকে বের করা হয়। এ সময় বাম হাতে হ্যান্ডকাপ পড়ানো থাকলেও আওয়ামী লীগ নেতা সবুজ ডান হাত উঁচিয়ে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।  এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে আওয়ামী লীগ নেতা সবুজকে আরও বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে ওই নেতাকে স্লোগান দিতে বাধা দেন। প্রিজনভ্যানে তোলার পরও ওই নেতা একই স্লোগান দিতে থাকেন। এ সময় তার স্লোগানে থানা ফটকের সামনে উৎসুক মানুষ ভিড় করে। গুরুদাসপুর থানার ওসি মো. মনজুরুল ইসলাম ইত্তেফাক ডিজিটালকে বলেন, নাশকতা ও বিস্ফোরকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল রেজাউল করিম সবুজের বিরুদ্ধে। রোববার দিবাগত রাতে বাড়ি থেকেই ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে আওয়ামী লীগ নেতার দেওয়া ‘জয় বাংলা’ স্লোগানের বিষয়ে তিনি জানেন না।

গ্রেপ্তারের পর থানা ফটকে ‘জয় বাংলা’ স্লোগান