সৈয়দপুরে সার ও কীটনাশক বিক্রয়ে অনিয়ম: দুই প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা।
নীলফামারীর সৈয়দপুরে সার বিক্রয়ে অনিয়ম এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।অভিযান সূত্রে জানা যায়, সার বিক্রয়ে নানা অনিয়ম ও অনিয়মের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) অনুমোদিত ডিলার মেসার্স ইসলাম ট্রেডার্স-কে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।একই অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মেসার্স মন্ডল ট্রেডার্স-কে ৮,০০০ (আট হাজার) টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে জানানো হয়, বাজারে কৃষকদের অধিকার রক্ষা এবং কৃত্রিম সংকট বা ভেজাল রোধে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।