৭নং বলিভদ্র ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ নুরুন্নবী (বি,এস,এস)
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার ৭নং বলিভদ্র ইউনিয়নের গর্ব সবার সুপরিচিত মুখ ইসপিনজারপুর গ্রামের কৃতি সন্তান,সাবেক উপজেলা ছাএনেতা, বর্তমান ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী চেয়ারম্যান পদে আলোচনায় ইতি মধ্যে ভাসছেন।তার মতো সুযোগ্য মানুষ বলিভদ্র ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ । সৎ লোক,নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ,জনবান্ধব, সুবিচারক, সমাজসেবক ও গরীব বন্ধু।
মানুষের আশা-ভরসার, বলিভদ্র ইউনিয়নের গর্ব,এক পরিচিত মূখ, মোঃনুরুন্নবী । দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতি করতে গিয়ে বিগত সরকারের সকল নির্যাতন,নিপাড়ন সহ্য করছেন, সকল বাঁধা অতিক্রম করে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। একজন কর্মীবান্ধব, মানবিক ও জনমুখী নেতা হিসেবে তিনি ইতোমধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
মাননীয় ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মহোদয়ের বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছেন। সমাজের উন্নয়ন, মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক অগ্রগতির জন্য তাঁর নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বলিভদ্র ইউনিয়নের মানুষ আজ এমনই একজন নেতৃত্ব প্রত্যাশা করে, যিনি শুধু প্রতিশ্রুতি দেন না, বরং বাস্তব কাজের মাধ্যমে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেন। সেই প্রত্যাশার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন,মোঃ নুরুন্নবী ।
তাঁর অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং মানুষের প্রতি ভালোবাসা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে—এমন বিশ্বাস জনগণের।
একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আধুনিক সমাজ গঠনের লক্ষ্যে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের তার মতো মানুষ প্রয়োজন। আর সেই নেতৃত্বের প্রতীক হতে পারেন, মোঃ নুরুন্নবী ।
মানুষের ভালোবাসা ও দোয়ায় তিনি যেন সফলতার পথে এগিয়ে যাবেন—এই প্রত্যাশাই ইউনিয়নবাসীর।
