ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

GTV

সৌদি আরবে রেসিং কারের চাপায় বাংলাদেশি নিহত

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৌদি আরবে রেসিং কারের চাপায় বাংলাদেশি নিহত
জাহাঙ্গীর মিয়া

সৌদি আরবের জেদ্দায় রেসিং কারের চাপায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার রাতে অফিস শেষে কেনাকাটা করতে বের হয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তাঁর বাবা বর্তমানে কুয়েতপ্রবাসী। জাহাঙ্গীর ১১ মাস বয়সী এক সন্তানের বাবা।

পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় প্রায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান জাহাঙ্গীর। জেদ্দা শহরের একটি কোম্পানিতে কাজ করতেন তিনি। শনিবার রাতে অফিস শেষে বাসায় ফেরেন। পরে প্রয়োজনীয় কেনাকাটার জন্য স্থানীয় একটি দোকানে যাচ্ছিলেন। রাত ১২টার দিকে জেদ্দার একটি সড়কে যাওয়ার সময় স্থানীয় এক যুবকের রেসিং কার তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ মরদেহ উদ্ধার করে জেদ্দার একটি হাসপাতালের হিমঘরে পাঠায়।

রোববার দুপুরে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ফুফা জায়েদুর রহমান সুমন। তিনি বলেন, ‘এক বছর আগে অনেক আশা নিয়ে জাহাঙ্গীর সৌদি গিয়েছিল। তার তিন বোন ও এক ভাই রয়েছে। মাত্র ১১ মাস বয়সী একটি সন্তানকে রেখে সে চলে গেল। খবর আসার পর থেকেই পরিবারে কান্নার রোল থামছে না।’

জাহাঙ্গীরের আকস্মিক মৃত্যুতে তাঁর নিজ গ্রাম পালইকান্দাসহ পুরো গফরগাঁওয়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

বিষয় : সড়ক দুর্ঘটনা নিহত সৌদি আরব

GTV

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সৌদি আরবে রেসিং কারের চাপায় বাংলাদেশি নিহত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x