ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আক্তার হোসেন। তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী বাহিনী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের দায়িত্ব পেলেন উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।
এর আগে মো. আকতার হোসেন পিবিআই রংপুরে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন এবং লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে কাজ করেছেন। সম্প্রতি সিলেট থেকে বদলি হয়ে তিনি ডিএমপিতে যোগদান করেছেন। পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে তার রয়েছে বিশাল কাজের অভিজ্ঞতা। মানবিক এই পুলিশ কর্মকর্তাকে ডিএমপির মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়ায় তার শুভাকাঙ্ক্ষী এবং এলাকার লোকজন অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
নতুন এই দায়িত্ব হাতে পাওয়ার পর থেকেই মহানগরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার দায়িত্ব পালন করছেন এই পুলিশ কর্মকর্তা।