ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

GTV

সৈয়দপুরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৈয়দপুরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

সৈয়দপুরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: মোঃ ইবনে আলী সরকার 

নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হাতিখানা ক্যাম্প এলাকায় এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—

 * মোহাম্মদ আরমান (২৩): পিতা—মৃত নাসিম, সাং—হাতিখানা ক্যাম্প, সৈয়দপুর।

 * মোহাম্মদ মোস্তাক (৫২): পিতা—মৃত মোস্তফা, সাং—ঢেলাপীর আবাসন, সৈয়দপুর।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিখানা ক্যাম্প এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে পরিচালনা করা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় উভয়কে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।অভিযানের পরপরই দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়া শেষে সাজা ভোগের জন্য জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

GTV

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব শংকর মনি দাস Managing Director আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x