বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম: সাংবাদিক সুরক্ষায় সারাদেশে ছায়া হয়ে পাশে
নিজস্ব প্রতিবেদক -
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, আইনি সহায়তা ও মানবিক কার্যক্রমে অনন্য দৃষ্টান্তদেশের এই ক্রান্তিকালে যখন সাংবাদিক নির্যাতন, খুন, জখম ও হয়রানি যেন মগেরমুল্লুকে পরিণত হয়েছে, তখন সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই মূল লক্ষ্য একটাই - সারাদেশের সকল স্তরের পেশাদার ও অপেশাদার সাংবাদিকদের পাশে সহযোগিতার ছায়া হয়ে দাঁড়ানো। বিভাগ, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিস্তৃত এই সংগঠনটি সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আসছে।মানবিক ও কল্যাণমুখী কার্যক্রমে সবার আগেশুধু প্রতিবাদেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম প্রতিবছর নিয়মিতভাবে নানা কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো -- নির্যাতিত ও অসহায় সাংবাদিকদের জন্য বিনামূল্যে আইনি সহযোগিতা- শীতার্ত সাংবাদিক ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ- পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি- সাংবাদিক হত্যা, হামলা ও নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলসভাপতির আহ্বান: বিভেদ নয়, ঐক্য চাইসংগঠনের সভাপতি মোঃ কুতুব উদ্দিন বলেন- দেশে সাংবাদিকদের কল্যাণে অনেক সংগঠন আছে, তারপরও সন্ত্রাসী, কালোবাজারি ও ছদ্মবেশী একটি চক্রের হাতে সাংবাদিক নির্যাতন থামছে না। মনে হচ্ছে দেশটা মগেরমুলুক হয়ে গেছে।তিনি সকল সাংবাদিককে নিজের জীবনের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন- যদি প্রত্যেক সাংবাদিক তার নিজ কর্মস্থল থেকে সাংবাদিক সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধে সোচ্চার হতেন, তাহলে দেশে এত সংগঠনের প্রয়োজন হতো না।সভাপতি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ কিছু ব্যক্তি সাংবাদিকতার মহান পেশাকে ব্যবহার করে অপ-সাংবাদিকতা, কার্ড ব্যবসা এবং পত্রিকা ও টেলিভিশনের নামে অর্থ বাণিজ্যে নেমেছে। আবার কিছু মূর্খ, অমানুষ ও বহিরাগত অর্থলোভী চক্র সংগঠনের নামে-বেনামে এসব নিয়ে তামাশা করছে। অবিলম্বে এসব বন্ধ করতে হবে।তিনি আরও বলেন- কিছু অন্তর্নিহিত কারণে দেখা যায়, অর্থের লোভে এক শ্রেণির সাংবাদিক নিজের পদ, পদবি ও চরিত্র বিকিয়ে দিচ্ছেন কোনো রাজনৈতিক দল বা কালোবাজারিদের কাছে। পরিশেষে নিজেরাই এর মূল্য দিচ্ছেন। এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সঠিক শিক্ষা অর্জন করে, প্রশিক্ষণ নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে।ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাওয়ার প্রত্যয়স্থানীয় পর্যায়ে কাজ করতে গিয়ে সাংবাদিক-সাংবাদিক দ্বন্দ্ব ও পারস্পরিক শত্রুতার ঘটনাকে লজ্জাজনক হিসেবে উল্লেখ করে তিনি বলেন- সকল সাংবাদিক ভাই ভাই। আমরা একে অপরের শত্রু নই। আসুন, সকল বিভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করি।বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম মনে করে, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সহযোগিতা অপরিহার্য। সংগঠনটি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং নির্যাতিত সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।দেশ ও জাতির কল্যাণে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।