ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

GTV

তারেক রহমানের নিজেকেই তাঁর যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তারেক রহমানের নিজেকেই তাঁর যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলের রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

তারেক রহমানের নিজেকেই তাঁর যাওয়ার রাস্তা বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলের রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই সরকারের যেখানে দায়িত্ব ছিল মানবাধিকারের সুরক্ষা দেওয়ার, তারা মানবাধিকার হরণ করার সকল ধরনের প্রেক্ষাপট তৈরি করছে। শেখ হাসিনার সরকার জনগণের অধিকার হরণ করেছে যে সকল আইন এবং প্রতিষ্ঠানের মাধ্যমে, বর্তমান সরকারও ঠিক একই আইন এবং প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা শুরু করছে।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর আমরা লড়াই করেছিলাম মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য; আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এই বিএনপি এখন সরকারে এসে নিজেরাই জনগণের মানবাধিকার হরণ করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে। ফলে যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, অতীতে তাদের স্থান হয়েছে ইতিহাসের ডাস্টবিনে।

এনসিপির আহ্বায়ক বলেন, তারেক রহমানকে নির্ধারণ করতে হবে—তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন? তিনি কি হেলিকপ্টারে করে পালিয়ে দেশ থেকে যাবেন, নাকি সরাসরি ক্ষমতা থেকে পদত্যাগ করবেন? আমরা জানি এরশাদও অনেক সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিল, ফলে তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকেই বাছাই করে নিতে হবে।

সারা দেশে ১১ দলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপির নেতা কর্মী এবং সেখানে যোগ দিয়েছে সিটি করপোরেশন, বিভিন্ন জায়গায় এই ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এই লংমার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।

লংমার্চের দফা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি সকল দফা কোথায় এসে ঠেকবে—এক দফায় এসে ঠেকবে। সেটার জন্য প্রস্তুত হন।

বিষয় : নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি

GTV

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের নিজেকেই তাঁর যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x