ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

GTV

গাইবান্ধায় ১৩ মাসের শিশু উদ্ধার, পিতাসহ গ্রেপ্তার ৪

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাইবান্ধায় ১৩ মাসের শিশু উদ্ধার, পিতাসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় ১৩ মাসের শিশু উদ্ধার, পিতাসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ মাস বয়সী মোছাঃ ফাতেমা আক্তার জান্নাত নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা মোঃ হামিদুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাদুল্লাপুরের মোঃ হামিদুল ইসলাম (৩৩), গাইবান্ধা সদরের মোঃ আব্দুল মজিদ সরকার (৩৬), ফুলছড়ির মোছাঃ মোর্শেদা খাতুন (৪৫) ও একই এলাকার মোছাঃ জেসমিন আক্তার (২৮)।পুলিশ জানায়, গত ১৭ জুলাই শিশুটির বাবা হামিদুল ইসলাম বিস্কিট খাওয়ানোর কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে যান। পরে অপর আসামিদের সহযোগিতায় ৩১ হাজার টাকা গ্রহণ করে শিশুটিকে অন্যের কাছে হস্তান্তর করা হয় বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় শিশুটির মা আদালতে আবেদন করলে আদালতের নির্দেশনা ও সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলছড়ি থানার মদনের পাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে নিরাপদে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এগাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

GTV

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় ১৩ মাসের শিশু উদ্ধার, পিতাসহ গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x