ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার শপথ গ্রহণ অনুষ্ঠিত
বানারীপাড়া প্রতিনিধি:ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার ২০২৭-২৮ ইং সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মাদ শিহাব উদ্দিন নেছারাবাদীর সভাপতিত্বে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শাখার দফতর সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের।অনুষ্ঠানে বিগত দিনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।পরে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার ২০২৭-২৮ ইং সেশনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করেন এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।২০২৭-২৮ ইং সেশনের পূর্ণাঙ্গ কমিটিসভাপতি: মাওলানা মুহাম্মাদ শিহাব উদ্দিন নেছারাবাদীসহ-সভাপতি: মাস্টার মোহাম্মদ আনিছুর রহমানসহ-সভাপতি: মাওলানা মুহাম্মাদ আশরাফুল ইসলামসহ-সভাপতি: জনাব মোঃ ওসমান আনিসসেক্রেটারি: জনাব মোঃ সোহেল হোসেনজয়েন্ট সেক্রেটারি: মোহাম্মদ মিজানুর রহমান সুজনঅ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: মাওলানা মোঃ নুরুজ্জামানসাংগঠনিক সম্পাদক: মাওলানা মোঃ নিজামুদ্দিনপ্রচার সম্পাদক: জনাব মোঃ রায়হানদফতর সম্পাদক: মোহাম্মদ মাহমুদুল হাসান রনিঅর্থ ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ আল-আমিনপ্রশিক্ষণ সম্পাদক: মাওলানা আল আমিন খলিফাদাওয়াহ ও জনশক্তি সম্পাদক: মাওলানা আব্দুস সবুরছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক: মোহাম্মদ শাহজালালত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: জনাব মোঃ সাইদুল ইসলামশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: ক্বারী মোহাম্মদ নাসির উদ্দিননির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: জনাব মোঃ জালিছ মাহমুদ মৃধাসদস্য: জনাব মোঃ হাসানসদস্য: মাওলানা আব্দুল করিমসদস্য: মোহাম্মদ সাইদুর রহমানসদস্য: মোহাম্মদ মাইনুল ইসলামসদস্য: মোহাম্মদ শামীম রেজাঅনুষ্ঠানের শেষে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের সফলতা ও দ্বীনি কার্যক্রমে অবিচল থাকার জন্য দোয়া করা হয়।