কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বাবুল হোসেন, আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যায় কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৫ সালে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পাওয়া পাঁচজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ মুখার্জী।শিক্ষক নিতাই কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সদস্য জ্বলেমিন হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য লিটন ঢালী, মেহেদী হাসান, রেহেনা খাতুন, সোমা খাতুন, খায়রুল ইসলাম, আক্তারুজ্জামান মনি ও কায়ুম হোসেন প্রমুখ।বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ বৃত্তিপ্রাপ্ত পাঁচজন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।