ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

GTV

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার
ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তাররা। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

আজ বুধবার দুপুরে সদর উপজেলার চকশ্যাম ব্রিজসংলগ্ন একটি নির্জন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চকশ্যাম এলাকার মোজাফফর হোসেনের ছেলে রায়হান হোসেন (২৬), পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মথরপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সুমন হোসেন (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। আজ দুপুরে তাঁরা চকশ্যাম ব্রিজের পাশে নির্জন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপনে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

এ সময় তাঁদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, একটি দেশীয় হাঁসুয়া, একটি বাঁশের লাঠি, একটি তালা কাটার যন্ত্র, একটি হেক্সো ব্লেড, চারটি রড ও লম্বা একটি প্লাস্টিকের দড়ি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

বিষয় : জেলার খবর পুলিশ রাজশাহী বিভাগ গ্রেপ্তার জয়পুরহাট ডাকাতি ডিবি

GTV

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

আজ বুধবার দুপুরে সদর উপজেলার চকশ্যাম ব্রিজসংলগ্ন একটি নির্জন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চকশ্যাম এলাকার মোজাফফর হোসেনের ছেলে রায়হান হোসেন (২৬), পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মথরপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সুমন হোসেন (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। আজ দুপুরে তাঁরা চকশ্যাম ব্রিজের পাশে নির্জন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপনে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

এ সময় তাঁদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, একটি দেশীয় হাঁসুয়া, একটি বাঁশের লাঠি, একটি তালা কাটার যন্ত্র, একটি হেক্সো ব্লেড, চারটি রড ও লম্বা একটি প্লাস্টিকের দড়ি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

GTV

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x