যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের নতুন আমির মাস্টার শাহিনুর ইসলাম ভারপ্রাপ্ত ও ইমতিয়াজ হোসেন সেক্রেটারি
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
দলীয় শৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে বাঘারপাড়া বন্দবিলা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির বহিষ্কার ।যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির নুরুন্নবী ছামদানিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে বহিষ্কার করা হয়েছে।বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুসের পক্ষে বাঘারপাড়া উপজেলা জামায়াতের টিম সদস্য মাওলানা হাফিজুর রহমান।দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী নুরুন্নবী ছামদানির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং জামায়াতে ইসলামী বন্দবিলা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমীর মনোনিত হয়েছেন মাস্টার শাহিনুর রহমান।বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নুরুন্নবী ছামদানির পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে মাস্টার শাহিনুর ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি ও ইমতিয়াজ হোসেন সেক্রেটারি মনোনীত হয়েছেন।