ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

GTV

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যা

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যা

নিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

অনুপম মল্লিক ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা–রামকৃষ্ণপুর জোড়া বটতলা আনছারাবাদ সড়কের গফফারের চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে দোকানের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শেখ তরিকুল ইসলাম ১২ নং রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম শেখের ছেলে।

ঘটনার পরপরই ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে তদন্ত করছেন। তবে হত্যাকাণ্ডের কারণ, হামলাকারীদের পরিচয় ও তাদের পালিয়ে যাওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারের একটি চক্র এবং স্থানীয় সরকারি খাল দখলকে কেন্দ্র করে একটি পক্ষের সঙ্গে তরিকুলের বিরোধ চলছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এসব বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় বেরিয়ে আসবে বলে আশা করছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

GTV

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব শংকর মনি দাস Managing Director আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x